সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তাকৃতদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার ছোরা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হবিগঞ্জ সদর উপজলার উচাইল সংকর পাশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. জুনায়েদ ইসলাম, সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার সাকিনুর রহমানের (মৃত) ছেলে মো. শাকিল মিয়া ও নগরীর চৌকিদেখি এলাকার সুরুজ মিয়ার (মৃত) ছেলে ফয়েজ আহম্মেদ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তারা দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















