/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীর ভেঙে চুরমার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার ও পথচারীসহ ছয়জন আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি মো. নেজামউদ্দিন জানান, ঢাকা থেকে টাকা নিয়ে ব্যাংকের কার্ভাডভ্যানটি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এলাকায় আসে। এ সময় কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কোতোয়ালি থানাধীন এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীরে ধাক্কা দেয়। এ সময় দেয়ালটি ভেঙে চুরমার হয়ে যায়।

এতে ঘটনাস্থলে থাকা হকার ও পথচারীসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীর ভেঙে চুরমার

আপডেটের সময় : ০৮:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১