/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় জগতবেড় ইউনিয়নের পূর্বজগতবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের ১নম্বর উপ-পিলারের কাছে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। নিহত রিফাত হোসেন ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জানা যায়, রিফাতসহ কয়েকজন অবৈধ পথে ভারতের ওপারের কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের ভগরামপুর গ্রামের ভারতীয় গরু ব্যবসায়ীর নিকট গরু আনতে যায়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের সমশেরনগর বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক রিফাত হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের পাঠানো ছবি দেখে নিহতের ভাই লাশ শনাক্ত করেন।

বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেটের সময় : ০১:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১