/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন সালমা

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে এক গৃহবধূ একসঙ্গে চার মেয়ে সন্তান প্রসব করেছেন। সালমা আক্তার (২৪) নামে ঐ গৃহবধু সোমবার বিকাল ৪টায় শহরের ডাক্তারপাড়ার হায়দার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ৪টি কন্যাসন্তানের জন্ম দেন।

সালমা ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।

হায়দার ক্লিনিকের ব্যবস্থাপক নুরুল আফসার ফোরকান বলেন, ওই গৃহবধূর চার সন্তান জন্ম দেওয়ার খবরটি শোনার পর বিভিন্ন মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবজাতক ও তাদের মাকে একটি কেবিনে থাকার ব্যবস্থা করে দিয়েছি।

অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ এবং তার চার নবজাতককে প্রাথমিকভাবে সুস্থ দেখা যাচ্ছে। তাদের আরও পর্যবেক্ষণ শেষে ক্লিনিক থেকে ছাড়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন সালমা

আপডেটের সময় : ০৬:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১