/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যের আঙুলের রগ কেটে ছিনতাইকারীর পুকুরে ঝাঁপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের উত্তর মৌড়াইল রেলস্টেশন এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে ধাওয়া করায় ছুরিকাঘাতে পুলিশ সদস্যের আঙুলের রগ কেটে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

আহত পুলিশ সদস্যের নাম জলিল উদ্দিন (৩৫)। তিনি ২নং শহর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্লাটফরমে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে।

এর পর পুনিয়াউট রেলগেট এলাকায় ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। তারা ছিনতাইকারীকে ধাওয়া করে আটকের চেষ্টা করলে পুলিশ সদস্য জলিল উদ্দিনকে ছুরিকাঘাত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, ছুরিকাঘাতে পুলিশ সদস্যের হাতের বৃদ্ধাঙ্গুলের একটি রগ কেটে গেছে। এটি অপারেশন করাতে হবে। তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পুলিশ সদস্যের আঙুলের রগ কেটে ছিনতাইকারীর পুকুরে ঝাঁপ

আপডেটের সময় : ০৬:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১