গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ হেডকোয়াটারের আদেশে শনিবার কনস্টেবল জামিলকে সদর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে আসিফ মাটিতে পড়ে যান। এরপর পিকআপে থাকা জামিল নামে এক পুলিশ কনস্টেবল আসিফের ওপর চড়াও হন। বাগবিতণ্ডার এক পর্যায়ে কনস্টেবল জামিল তার কাছে থাকা অস্ত্র উচিয়ে হুমকি দেন আসিফকে।
ছাত্রলীগ নেতা আসিফ সরকার জানান, ‘পরিচয় জানার পরেও কনস্টেবল জামিল তার সঙ্গে অশোভনীয় আচরণ করেন। বিষয়টি জানার পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসতে থাকে। পরে তাদেরকে শান্ত করে সিনিয়র নেতাদের বিষয়টি অবগত করেন তিনি। এর পর থেকে কনস্টেবল জামিলের প্রত্যাহার দাবী করছিলেন নেতা কর্মীরা।
আসিফ বলেন, ‘শুধু প্রত্যাহারই শেষ কথা নয়। কনস্টেবল জামিলের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানাচ্ছি।’ শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















