চট্টগ্রাম প্রতিনিধি: সন্দ্বীপ উপকূলে স্থানীয় জনগণ আটক করেছে ভাসানচর থেকে পালিয়ে আসা ১১ জন রোহিঙ্গাকে।
সন্দ্বীপের পশ্চিমে মেঘনা চ্যানেল পাড়ি দিয়ে দ্বীপের রহমতপুর উপকূলে পৌঁছলে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উৎসুক জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আটক রোহিঙ্গাদের মধ্যে একজন দালাল ছাড়াও এক পরিবারেরই ৯ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৩ জন শিশু ও ৬ জন নারী রয়েছেন। এছাড়া দলে আছেন আরো একজন যুবক। আটক ইয়াছিন আরাফাত (২৫) নামের দালালের সাথে দুই লাখ ৫৫ হাজার টাকার বিনিময়ে তাদেরকে কক্সবাজারে পৌঁছে দেয়ার চুক্তি হয়েছিল। গত এক বছর আগে কুতুপালং থেকে ভাসানচর ক্যাম্পে স্থানান্তর করা হয়েছিল এ শরণার্থীদের।
সন্দ্বীপ থানা পুলিশের এসআই সোহেল জানান, এরা মূলত অবৈধভাবে মালয়েশিয়ায় যেতে কক্সবাজার যাচ্ছিলেন। তাদেরকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
আটক নুর হাবা (২৩) জানান, মালেশিয়া থেকে বিকাশের মাধ্যমে তাদের খরচের টাকা এসেছে। তিনি অভিযোগ করে জানান, সন্দ্বীপে চ্যানেল পারাপারের জন্য নৌকার মাঝি ৩৫ হাজার টাকা নগদ নেয়ার পরও আমাদের কাছ থেকে আধাভরির চেয়ে বেশি সোনা-দানা নিয়েছে। ক্যাম্প থেকে বের করতে দালাল নাকি ৭০ হাজার টাকা নিয়েছে। আমাদের কক্সবাজার পৌঁছাতে শিশুদের জন্য জনপ্রতি ১৫ হাজার ও বড়দের জন্য জনপ্রতি ৩০ হাজার টাকা দেয়ার কথা ছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















