ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন করলেই করোনা রোগীর বাসায় উপস্থিত হবে চিকিৎসক দল

আইএনবি  ডেস্ক: ফোন করলেই বাসায় পৌঁছে যাবে করোনার চিকিৎসা জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসক দল। এক্ষেত্রে রোগীদের ওষুধ দেয়া হবে বিনামূল্যে এবং অন্যান্য পরীক্ষা করার খরচও নেয়া হবে অর্ধেক।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে এ বিষয়ক এক সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গণস্বাস্থ্য জানায়, রাজধানীতে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ চিকিৎসক দল। করোনা রোগীর বাসা থেকে ফোন করলেই হাসপাতাল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সসহ সেখানে চলে যাবেন গণস্বাস্থ্যের চিকিৎসক দল।

গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসাসেবা পেতে ০১৭০৯-৬৬৩৯৯৪ ও ০৯৬০২১১১৯৪০ এই দুটি নম্বরে ফোন করতে হবে। এছাড়া সিওডিসিরেড এসওএস (CodcRed SOS) মোবাইল অ্যাপলিকেশনসের মাধ্যমেও এ সুবিধা পাওয়া যাবে।

গণস্বাস্থ্য জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ঢাকার ভেতরে এ সেবা প্রদান শুরু হচ্ছে। প্রথমে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, পুরান ঢাকা ও মিরপুর এলাকাকে সেবা প্রদানকারী এলাকা হিসেবে নির্বাচন করা হয়েছে। আপাতত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলমান থাকবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফোন করলেই করোনা রোগীর বাসায় উপস্থিত হবে চিকিৎসক দল

আপডেট সময় ১২:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১