/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরণখোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার দিবাগত রাত ২টার দিকে সোনাতলা গ্রাম থেকে ১৫ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক পাচারকারীরা হলো— উপজেলার বুকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই পাচারকারী বিক্রির জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে একটি মামলা করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মাংসগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

শরণখোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

আপডেটের সময় : ১২:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১