রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ভাইয়ের ছুরিকাঘাতে ব্যাটালিয়ান আনসার সদস্য মিজানুর রহমান মিজান (৩৫) নিহত হয়েছেন। তিনি রাজশাহী নগরীর হেতেমখা এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। মিজান বাস্কেটবল খেলোয়াড়ও ছিলেন। খেলোয়াড় কোটায় আনসার ব্যাটালিয়নে চাকরি পান।
পারিবারিক সূত্র জানায়, আজ শনিবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের জেরে ভাইদের মধ্যে মারামারিতে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান মিজানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন মিজানুর রহমান হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















