/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী আটক!

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ির পাশের পুকুর থেকে জয়নাল আবেদীন কালা (৩৭) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জের হত্যাকাণ্ডটি ঘটতে পারে সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী লিমা (২৪)কে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের ইসলামের ছেলে জয়নাল আবেদীন ওরফে কালার স্ত্রীর সাথে পার্শ্ববর্তী অপর এক ব্যাক্তির পরকীয়া চলছিলো। এ নিয়ে জয়নাল ও তার স্ত্রী লিমার মধ্যে চরম অশান্তি চলছিল। এরই মধ্যে আজ শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরে জয়নালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে সীতাকুণ্ড থানার ওসি ( তদন্ত) সুমন বণিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী লিমাকে আটক করে।

ওসি ( তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্ত্রীর পরকীয়ার কারণেই খুন হয়েছেন জয়নাল। তাই স্ত্রী লিমাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী আটক!

আপডেটের সময় : ০৬:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১