/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ ফ্লাইওভারে তরুণ নিহত

আইএনবি ডেস্ক: শুক্রবার বিকালে ঢাকার যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান রহিদ খন্দকার (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক তার এক বন্ধু মারজান আহত হয়েছেন।

নিহত ব্যাক্তি পেশায় দোকান কর্মচারী রহিদ ১৪৮/১, দক্ষিণ যাত্রাবাড়ীর ওহিদুর রহমান খন্দকারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রহিদ ছিলেন তৃতীয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ ফ্লাইওভারে তরুণ নিহত

আপডেটের সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১