আইএনবি ডেস্ক: শুক্রবার বিকালে ঢাকার যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান রহিদ খন্দকার (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক তার এক বন্ধু মারজান আহত হয়েছেন।
নিহত ব্যাক্তি পেশায় দোকান কর্মচারী রহিদ ১৪৮/১, দক্ষিণ যাত্রাবাড়ীর ওহিদুর রহমান খন্দকারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রহিদ ছিলেন তৃতীয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews