/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মেয়েকে গলাকেটে হত্যা, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় শাহআলম ভবনের একটি কক্ষ থেকে বাবা-মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, আবু তাহের (৩৫) এবং তার মেয়ে বিবি ফাতেমা (৪)। আবু তাহের পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা নাসিমা আক্তার ও খালা হাসিনা আক্তারকে আটক করেছে।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, নিমতলা এলাকায় একটি ভবনের বাসা থেকে ২ জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এসময় রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।

তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনা তদন্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

বাবা-মেয়েকে গলাকেটে হত্যা, আটক ২

আপডেটের সময় : ০১:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯