/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভয়াবহ আগুনে নিহত ৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪৬টি ঘর পুড়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

গাজীপুরে ভয়াবহ আগুনে নিহত ৪

আপডেটের সময় : ০৫:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১