মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শ্বাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)।
এছাড়া নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাতেই শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষাক্ত মাছ খেয়ে একই পরিবারের বউ-শ্বাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে লাশ দুটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















