/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি এলাকায় শুক্রবার সকালে একটি জঙ্গল থেকে লুনা আক্তার (১৫) এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লুনা লালমনিরহাটের পাটগ্রাম থানার কুলসিবাড়ি এলাকার নবী উদ্দীনের মেয়ে। সে ছোটবেলা থেকে গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায় তার মামীর সঙ্গে থাকতো এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুনার মামী আকলিমা বেগম ও তার ছেলে রবিউল ইসলামকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মামীর বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে লুনা। পরে তার মামী ও মামাতো ভাই মরদেহ বিকে বাড়ি এলাকায় একটি জঙ্গলে ফেলে দেয়। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাটি পুলিশে জানায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লুনার মামী আকলিমা ও মামাতো ভাই রবিউলকে আটক করে। এসময় তাদের দেওয়া তথ্য মতে, ওই জঙ্গল থেকে লুনার মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

জঙ্গল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৫:৫২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯