চট্টগ্রাম প্রতিনিধি: শাহ আমানত বিমানবন্দরে শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এয়ার এরাবিয়ার ফ্লাইটে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের ১৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছেন। ঘটনায় মো. জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বলেন, মো. জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 





















