/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বধুর নাম জুয়েনা আক্তার (১৯), তিনি সদর উপজেলার চং শোলাকিয়া এলাকার অটোরিকসা চালক সুমন মিয়ার স্ত্রী।

বুধবার সকালে বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে জুয়েনা আক্তার একই উপজেলার কাশুরারচর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুদিন আগে শ্বশুর আব্দুর রহিম গিয়ে জুয়েনাকে স্বামীর বাড়িতে নিয়ে যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সুমন মিয়া পলাতক রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেটের সময় : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯