ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর অপেক্ষার অবসান হলো।

২১ বছর পর হারলো অস্ট্রেলিয়া, ৮৬ রানের বাংলাদেশের জয়

সগ্রহীত ছবি

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর অপেক্ষার অবসান হলো। অবশেষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই অসাধ্য সাধন করলেন টাইগাররা। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ৮৬ রানে হারিয়ে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এতদিন ওয়ানডে ক্রিকেটে অজিরা ছিল বাংলাদেশের জন্য এক কঠিন ধাঁধা। সেই ধাঁধার জট খুলে মোসাদ্দেক হোসেনের এই প্রত্যাবর্তন ম্যাচটি ক্রিকেট ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। অজিদের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগাবে, বিশেষ করে বিশ্বকাপের আগে যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর অপেক্ষার অবসান হলো।

২১ বছর পর হারলো অস্ট্রেলিয়া, ৮৬ রানের বাংলাদেশের জয়

আপডেট সময় ১০:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬