/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

আইএনবি ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, রাজধানীর হাতিরঝিলে ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগে।

দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের গাড়ি দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর পৌনে ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে যানজটের কারণে আটকা পড়ে।

যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসকে বেগ পোহাতে হয়েছে। পরে পুলিশকে সহযোগিতার জন্য খবর দেওয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

আপডেটের সময় : ১০:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫