নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গোলাহাট মাংসহাটি এলাকায় মঙ্গলবার (১৬ জুন) দুপুরের একটি তুলার মিল ও গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জানা যায়, নওশাদের মালিকানাধীন তুলার দোকান ও মিল থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলে মজুত থাকা তুলাসহ দাহ্য সামগ্রীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে তুলার মিল, গোডাউন, একটি চায়ের দোকান, তুলা প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম বলেন, সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 


















