/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

আইএনবি ডেস্ক:: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের (WGEID) ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সেনা সদরে ডব্লিউজিইআইডি একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গ্রাজিনা বারানোভস্কা বিভিন্ন সংস্থায় (যেমন র‍্যাব, ডিজিএফআই, বিজিবি) অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

সেনাপ্রধানের সঙ্গে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫