ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

সারা দেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

আইএনবি ডেস্ক: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন।

গতকাল রবিবার রাতেই ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানও নোটিশ দিয়ে গাজার পক্ষে সংহতি জানিয়েছে।

আগামীকাল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

সারা দেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

আপডেট সময় ০৭:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫