/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১৫ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

আপডেটের সময় : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫