/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আইএনবি ডেস্ক: দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট ব্লক-২ দোকানের বৈধতা দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু এ মামলার আবেদন করেন।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। এ সংস্থার তথ্যমতে, ওই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত দোকান রয়েছে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট নকশাবহির্ভূত দোকানগুলো উচ্ছেদ অভিযান চলছে।

অভিযান শুরুর দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

তবে ব্যবসায়ীরা বলছেন, আন্ডারগ্রাউন্ডে থাকা ৫৩৪টি দোকান বৈধ। ১৯৯৭ সালে এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। নকশাবহির্ভূত এসব বরাদ্দ পেতে সালামি পরিশোধ করেছেন দোকান মালিকরা। এছাড়া নিয়ম অনুযায়ী মাসিক ভাড়াও পরিশোধ করেছেন তারা। প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্সও রয়েছে। কিন্তু কোনো নোটিস ছাড়াই দোকানগুলো উচ্ছেদ করছে ডিএসসিসি। যুগান্তর

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

সাবেক মেয়র খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেটের সময় : ০৭:০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০