ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাবেক এই মন্ত্রীকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রীকে আদালতে হাজির করা হলে দুইপক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এম এ মান্নানের পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বুঝানোর চেষ্টা করেছি ওনার শারিরীক অবস্থা ভালো না। আদালত সবকিছু বিবেচনা করে তাকে কারাগারে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, এম এ মান্নানসহ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে ছাত্রসহ আইনজীবীদের ওপরও পুলিশ হামলা করে। আজ যেহেতু দ্রুত বিচার আদালত বসেনি তাই এম এ মান্নানকে কারাগারে প্রেরণ করেন আদালত।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জেলার শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে এম এ মান্নানকে গ্রেপ্তার করে।

ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আহত জহুর আলীর ভাই হাফিজ আলী বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নামে সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় এম এ মান্নানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

আপডেট সময় ১০:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪