/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার

আইএনবি ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মাদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে।

এডিসি জুয়েল বলেন, রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে।

এর আগে শেখ হাসিনার গাড়ি চালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, ছাত্রলীগ নেতা রুবেল (শেখ হাসিনার ড্রাইভারের ছেলে) গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পেয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে তিনি ষড়যন্ত্র করছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেপ্তার

আপডেটের সময় : ০৭:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫