/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি করেন।

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি দেওয়ার পর স্লোগান বন্ধ হলেও শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে অবস্থান অব্যাহত রাখেন।

দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

আপডেটের সময় : ১০:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬