ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৪র্থ ধাপে গণপরিবহন শ্রমিকদের মাঝে ডিসির খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর প্রতিনিধি।।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুরে ঘর থেকেই বের হচ্ছে না মানুষ। বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এ পরিস্থিতিতে দুস্থ ও নিম্নবিত্ত গণপরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের বেসরকারি ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন পুকুর পাড় ও পৌর বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের বেসরকারি ত্রাণ তহবিল হতে গণপরিবহন শ্রমিক বাস, ট্রাক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের ৫৭৫ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী উপস্থিত থেকে বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মাহবুর রহমান শেখ, সদর এসি ল‍্যান্ড ফাতেমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আন্ত- জেলা বাস- মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদারসহ মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মানবিক সহায়তা হিসেবে তাদের চাল ১০ কেজি,চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, আলু ১ কেজি,পিয়াজ ৫০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম ইত্যাদি দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে ৪র্থ ধাপে গণপরিবহন শ্রমিকদের মাঝে ডিসির খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ১০:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০