ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

শরীয়তপুরে আরো ৩ জন করোনা আক্রান্ত, ৩৮ বাড়ি লকডাউন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নড়িয়া উপজেলার রাজনগর ইউপির কাজী কান্দী গ্রামের আক্রান্তের বাড়িসহ আশেপাশে ৩৮ বাড়ি লকডাউন করা হয়েছে এবং ডামুড্যা পৌর এলাকার বিশাল কুড়ি এলাকায় এর আগে একজন আক্রান্ত হওয়ার পরে ৪০ বাড়ি লকডাউন দেওয়া হয়েছিলো তা বহাল রাখা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শ‌ফিকুল ইসলাম।

নতুন সনাক্ত ৩ জন রোগীর মধ্যে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দী ১ জন ও ডামুড্যা পৌরসভার বিশাল কুড়ি এলাকায় আগে আক্রান্ত নারীর পরিবারের ২ জন। নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দী এলাকার করোনা আক্রান্ত রোগী তার পরিবারের একজনকে নিয়ে মুন্সিগঞ্জে একটি ক্লিনিকে চিকিৎসার জন্য গিয়েছিল। আর ডামুড্যার আক্রান্তারা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

শরীয়তপুরে এই পর্যন্ত আক্রান্ত ১১ জনের মধ্যে জাজিরা উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ৩ জন ডামুড্যা উপজেলায় ৩ জন ও নড়িয়া উপজেলায় ২ জনের একজনের মৃত্যু হয়েছে আগেই ।

আক্রান্ত ১১ জন সবাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে এসেছেন।

শরীয়তপুরে এ পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সহ আক্রান্ত বিভিন্ন জেলা থেকে আগত দের সংখ্যা ১৮০৬ জন।

এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ১০৭২ জন। এর মধ্যে, শরীয়তপুর সদর উপজেলায় ১৮৭ জন, ডামুড্যায় ১৫৫ জন, গোসাইরহাটে ১০০ জন, ভেদরগঞ্জে ১৩৫ জন, নড়িয়ায় ২৬৮ জন ও জাজিরা উপজেলায় ২২৭ জন। নতুন যুক্ত হয়েছেন ৫২ জন ও অবমুক্ত হয়েছেন ১৯ জন। মোট অবমুক্ত হয়েছে ৭৩৪ জন। শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৩ জনসহ জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

শরীয়তপুরে আরো ৩ জন করোনা আক্রান্ত, ৩৮ বাড়ি লকডাউন

আপডেট সময় ১২:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০