/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে অকারণে বের হয়ে রাজধানীতে আটক-গ্রেপ্তার ৭৫৫

আইএনবি ডেস্ক: সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ প্রথমদিনে রাজধানীতে ৭৫৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদেরকে আটক ও গ্রেপ্তার করে ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। আটক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ৮টি বিভাগ আইনি ব্যবস্থা নিয়েছে।

এদের মধ্যে অকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৯৭ জন। এ ছাড়া চলমান বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার করা হয়েছে ২৫৮ জন। নিয়মিত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের প্রথম দিনে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়।

এর আগে বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

লকডাউনে অকারণে বের হয়ে রাজধানীতে আটক-গ্রেপ্তার ৭৫৫

আপডেটের সময় : ০৩:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১