/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহবাগে রাস্তার পাশে পরিত্যক্ত বক্সে ২ নবজাতকের মরদেহ

আইএনবি ডেস্ক: রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো পরিত্যক্ত একটি বক্স থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতক দুটির বয়স সর্বোচ্চ ১-২ দিন।

এসআই শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো ওই দুটি নবজাতক পাওয়া যায়। কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য শিশু দুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

রাজধানীর শাহবাগে রাস্তার পাশে পরিত্যক্ত বক্সে ২ নবজাতকের মরদেহ

আপডেটের সময় : ০৬:১৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২