/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের প্রাণ গেল

আইএনবি ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক অজ্ঞাতপরিচয় (৭০) বৃদ্ধ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধের। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মরদেহটি উদ্ধার করা হয়।

এএসআই সাকলাইন জানান, মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তা ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরনে সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের প্রাণ গেল

আপডেটের সময় : ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১