ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে সব ধরনের অভিবাসন বাতিলের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটিকে অদৃশ্য শত্রু আখ্যা দিয়ে এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই মুহূর্তে আমেরিকানদের জন্য চাকরির সুরক্ষা দরকার। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের ঘোষণায় কোন কোন কর্মসূচি আক্রান্ত হবে বা কখন এই ঘোষণা বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। তবে সমালোচকরা বলছেন, অভিবাসীদের ওপর দমন চালাতে মহামারিকে ব্যবহার করছে মার্কিন সরকার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের। এই মহামারির কারণে গত এক মাসে প্রায় দুই কোটি আমেরিকান কাজ হারিয়েছে বলে দাবি মার্কিন সরকারের।

সোমবার রাতে ট্রাম্পের ঘোষণার আগে হোয়াইট হাউজের তরফে দাবি করা হয়, মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পার হয়েছে। পুনরায় সবকিছু খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন অঙ্গরাজ্যে মানুষের চলাফেরার ওপর আরোপ করা বিধিনিষেধের কারণে মার্কিন অর্থনীতির একাংশ অচল হয়ে পড়েছে।

তবে ট্রাম্পের অভিবাসন বন্ধের ঘোষণায় কারা আক্রান্ত হবেন বা কখন থেকে তা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউজের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এই পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন গ্রিন কার্ড ও কাজের ভিসা না দেওয়ার মধ্য দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। এছাড়া অনির্দিষ্টকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং চাকরি করতে কোনও বিদেশির আবেদন বিবেচনা করা নাও হতে পারে।

উল্লেখ্য, গত বছর প্রায় দশ লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করার অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অনুমতি প্রাপ্তদের বেশিরভাগই মেক্সিকো, চীন, ভারত, ডোমিনিকান রিপাবলিক, ফিলিপাইন ও কিউবার বাসিন্দা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন বন্ধের ঘোষণা

আপডেট সময় ০২:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০