/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আইএনবি ডেস্ক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

গাজীপুর থেকে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। সানাউল্লাহ নেত্রকোনার আটপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, দুই বছর কারাগারে আটক থাকার পর ২০২১ সালের মার্চ মাসে জামিনে বের হয় সানাউল্লাহ। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১১ নভেম্বর আদালত ওই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর আসামি সানাউল্লাহ আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গাজীপুর এলাকা থেকে সানাউল্লাহকে গ্রেফতার করে।

উল্লেখ্য. রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে সানাউল্লাহকে।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেটের সময় : ০৭:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩