ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়াঙ্কের ডাবল সেঞ্চুরি

ক্রিড়া ডেস্ক: ময়াঙ্ক আগরওয়াল বৃহস্পতিবার টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন দাপটের সঙ্গে। তাঁর দ্বিশতরান এল ৩৫৮ বলে।

বিশাখাপত্তনমে ভারতীয় ব্যাটসম্যানদের প্রাধান্য চলছেই। প্রথম দিন রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়াল দক্ষিণ আফ্রিকান বোলারদের শাসন করেছিলেন। দ্বিতীয় দিনের সকালেও প্রথম দিনেরই প্রতিফলন দেখা গেল। রোহিত শর্মা দেখিয়ে দিলেন, ব্যাট করতে জানলে যে কোনও ফরম্যাটেই ব্যাট হাতে সুর তোলা যায়।

ওয়ানডে ক্রিকেটে দেখা গিয়েছে, চলতে শুরু করলে রোহিত বড় রান করবেনই। সেঞ্চুরি পেয়ে গেলে আরও বড় রান করেন তিনি। বিশাখাপত্তনমেও সেটাই দেখা গেল। দ্বিতীয় দিনের সকালে যে ভাবে ‘হিটম্যান এগোচ্ছিলেন, তাতে ডাবল সেঞ্চুরি তিনি পেতেনই। বলা ভাল ডাবলটা তিনি মাঠেই ফেলে এলেন। মুম্বইকর থামলেন ১৭৬ রানে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ময়াঙ্কের ডাবল সেঞ্চুরি

আপডেট সময় ০৯:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯