ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি, সতর্ক পুলিশ

সিলেট প্রতিনিধি: সিলেটে আজ শনিবার বিএনপি সমাবেশ করবে। বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে তাদের পূর্বনির্ধারিত এ সমাবেশ করার ঘোষনা দিয়েছে দলটি। সিলেট মহানগর আওয়ামী লীগও সমাবেশের দিন ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসের’ বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে । একই দিন দুই দলের এই মুখোমুখি অবস্থানে নগরজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। এ ঘটনায় সতর্ক অবস্থানে আছে সিলেট মহানগর পুলিশ।

আজ দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

অন্যদিকে, একই দিনে সিলেটে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। প্রথমে এই সমাবেশ বিএনপির সমাবেশস্থল রেজিস্ট্রি মাঠে করার ঘোষণা দেয় দলটি। তবে পরে স্থান পরিবর্তন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হবে।

দুই দলের এমন মুখোমুখি অবস্থানের বিষয়ে নিজেদের পদক্ষেপের বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, শুক্রবার বিকেল থেকেই নগরে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। নগরের সব মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি, সতর্ক পুলিশ

আপডেট সময় ০৬:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩