/* */
Dhaka , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি: মানহানির একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবদুল আলীম এ আদেশ দেন।

আদালতের পরিদর্শক নন্দন কান্তি ধর বলেন, এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেফতারি পরোয়ানা ফেরত পাঠাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক।

তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে ইংল্যান্ডের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার জেরে ২০১৫ সালের ২৪ এপ্রিল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী আসাদুজ্জামান খান তুহিন মামলাটি দায়ের করেছিলেন।

আদালতের পেশকার তাজুর ইসলাম জানান, ২০১৮ সাল থেকে ছয় বছর ধরে বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেননি। সেজন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে দিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ে বাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেটের সময় : ১০:৪৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪