ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পাবনা প্রতিনিধি: মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এবং কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে এক ব‍্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি জুয়েল রানা (৪০) নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, জুয়েল রানা স্ত্রীসহ ঈশ্বরদীর সাড়াগোপালপুর শেফালী পট্রি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তিনি মাদকাসক্ত। মাদক সেবনের টাকার জন‍্য মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিনও মাদকের টাকার জন‍্য স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে উত্তম মধ্যম দেন। পরে তাকে খুঁটির সঙ্গে বেধে গলায় জুতার মাল পরিয়ে, মুখে চুনকালি মাখিয়ে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত। মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। স্ত্রী তাকে টাকা না দিয়ে কুরআন শরীফের ভেতর লুকিয়ে রেখেছিলেন। এ সময় ওই ব্যক্তি তার স্ত্রীকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে খুঁজতে খুঁজতে কোরআন শরীফের ভেতর থেকে ওই ব্যক্তি টাকা খুঁজে পান। পরে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে আবারও মারধর শুরু করেন এবং কোরআন শরীফের পাতা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ওই ব‍্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় ১২:৪০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬