আইএনবি নিউজ: ঢাকার দুই সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরু করেছে ।
এই বিষয়ে কেবল অপারেটররা আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ শুরু করবে।
রোববার (অক্টোবর ১৮) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মেয়র বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তার ঝুলন্ত তার আর কাটা হবে না। ইন্টারনেট প্রোভাইডাররা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে উপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটা আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের জানিয়েছেন।
আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন, আমরা খুব দ্রুতই ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচে সংযোগের কাজ শুরু করবো। আশা করি নভেম্বরের মধ্যেই এটি আমরা সম্পন্ন করতে পারবো। প্রয়োজনে আমরা আজ থেকেই কাজ শুরু করবো।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রিন্ট

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ 




















