/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার, সিটিটিসির অভিযান

আইএনবি ডেস্ক: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একাধিক বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর মধ্যে দুইটি বস্তু নিষ্ক্রিয় করেছে।

এ সময় বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযান শেষ না হওয়ায় ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুইটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে।

রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এখনও সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বিস্ফোরক বা ককটেল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুইটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর এবং শক্তিশালী বিস্ফোরক উপাদান পাওয়া গেছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এসব বিস্ফোরক সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার, সিটিটিসির অভিযান

আপডেটের সময় : ০৯:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬