ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সর্বস্তরের মানুষের সাথে ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব ও ‘ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ’-এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার সকাল ১১টায় তিনি নিজ এলাকায় পৌঁছালে কলেজ ক্যাম্পাসটি এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কলেজের পক্ষ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ইকবাল হুসেন, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বাছির মহাজন ও সোহেল চৌধুরী, ইউরোপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সালা উদ্দিন, অধ্যাপক মাহাবুব আলম, ডা. হারুন অর রশিদ, মো. গোলাম কিবরিয়া, এম আই মনির ভূঁইয়া, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, মালয়েশিয়া প্রবাসী ইকবাল আশরাফ, আতিকুল ইসলাম নাছিম, হারুন অর রশিদ, গাজী এখলাস উদ্দিন পিন্টু, মোখলেছুর রহমান মেম্বার, ফিরুজ মেম্বার, সোহেল রানা, রমজান বেপারী, সোহেল তানভীর, মনির সরকার, শাহালম সরকার, সুজন বেপারী, ধারাভাষ্যকার এস এ বিপ্লব ও সুজন মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ব্যারিস্টার জাকির আহাম্মদকে একজন ‘প্রবাসীবান্ধব ও শিক্ষাবান্ধব’ ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন। তারা তাদের যথাযথ মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যারিস্টার জাকিরের যেকোনো শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ দেশে-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, “প্রবাসীদের কষ্টের টাকাই সচল রাখে দেশের চাকা। প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, তথা রেমিট্যান্স যোদ্ধা।”

তিনি আগামীর প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি বাসযোগ্য ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে, নবীনগরের মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আইএনবি নিউজ