ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯ প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট আমার চারটি গাড়ি আছে, আমি খুব একটা গরীব মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে পৌনে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি ২১ বছর পর হারলো অস্ট্রেলিয়া, ৮৬ রানের বাংলাদেশের জয় ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপে পাঠানোর নামে ৩১ লাখ টাকা আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩ (ভিডিও) আম পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে আটক বেনাপোলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা আটক
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায়

বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯

সংগ্রহীত ছবি

ভৈরব প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার অবৈধ থ্রি-হুইলার জব্দ কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায়

বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯

আপডেট সময় ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬