/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন প্রিন্সেস ভিক্টোরিয়া

আইএনবি নিউজ: সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে তিন দিনের সফরে আসছেন ।

গতকাল সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূতের ভূমিকার অংশ হিসেবে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ১৮-২১ মার্চ বাংলাদেশ সফর করবেন।

ওই সফরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদেরও ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশ সফর করবেন। ক্রাউন প্রিন্সেসের এ সফরের উদ্দেশ্য হবে বাংলাদেশ যে উন্নয়নের যাত্রা করেছে সে?টি দেখা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

বাংলাদেশে আসছেন প্রিন্সেস ভিক্টোরিয়া

আপডেটের সময় : ০৬:১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪