আইএনবি ডেস্ক:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আবারও করোনায় আক্রান্ত হয়েছেন ।
শনিবার (২৩ জুলাই) রাতে তার নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে মন্ত্রী বাসায় অবস্থান করছেন এবং বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ২০২০ সালের নভেম্বরে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন মন্ত্রী। ওই সময়ও তারা বাসায় আইসোলেশনে ছিলেন।
প্রসঙ্গত, মন্ত্রীর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ 




















