ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

প্রধানমন্ত্রীর অনুমতির পর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র

আইএনবি নিউজ: টানা আটদিন সকাল-বিকেল স্বাস্থ্য অধিদফতরের কাছে গেছে গণস্বাস্থ্য কেন্দ্র। কারণ, একজন করোনায় আক্রান্ত রোগীর রক্তের প্রয়োজন ছিল। স্বল্প মূল্যে ও দ্রুত সময়ে করোনা রোগী শনাক্ত করতে গবেষণার জন্য প্রয়োজন এই রক্ত। স্বাস্থ্য অধিদফতরের কাছে সাড়া না পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

পরে বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা রোগীর রক্ত নেয়ার অনুমোদনের চিঠি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার বেলা ১১টার পর বিষয়টি নিশ্চিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ ৮ দিন ধরে রোজ সকাল-বিকেল কইরা যাইতেছি, রক্ত দেয়নি। পরে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেছি। একটা গবেষণা করতে হলে তো রোগীর পায়খানা, প্রস্রাব, রক্ত লাগে। এই প্রথম এত বড় গবেষণা বাংলাদেশে হচ্ছে। করোনা আক্রান্ত রোগীর রক্ত দেবেন না, এটা তো হয় না। অনুমোদন চাচ্ছে। ১০ মিনিট আগে অনুমোদনের চিঠি পাইছি। এখনও রক্ত পাইনি। অনুমোদনপত্র নিয়ে যাব, রক্ত এনে গবেষণা সম্পন্ন করে ২৫ এপ্রিল তাদেরকে স্যাম্পল দিয়ে দেব।’

এদিকে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় প্রাথমিকভাবে সরকারকে ১০০ করোনা পরীক্ষার কীট দেয়া হবে বলেও জানান ডা. জাফরুল্লাহ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

প্রধানমন্ত্রীর অনুমতির পর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র

আপডেট সময় ০৮:৩৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০