/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে স্কুল শিক্ষকদের শাহবাগ অবরোধ

আইএনবি ডেস্ক: বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষা-এনিটিআরসিএ নিবন্ধনধারীরা প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে আসছে। এবার তারা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন।

বুধবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নিবন্ধনধারীরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেন। এতে রাস্তার যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে, তবে সীমিত পরিসরে যানবাহন চলছে।

এর আগে চলতি বছরের ৫ জুন থেকে প্যানেল বিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণ-অনশন শুরু করে নিবন্ধনধারীরা।

এসময় সড়কে অবস্থান নিয়ে তারা ‘সনদ যার, চাকরি তার’,’প্যানেল ভিত্তিক নিয়োগ চাই’,’প্যানেল নিয়ে দূর্নীতি, মানি না, মানবো না’,’গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে; সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে স্কুল শিক্ষকদের শাহবাগ অবরোধ

আপডেটের সময় : ০৯:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২