ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

পুলিশের পোশাকে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। নতুন পোশাকে প্যান্টের রং খাকি করা হবে বলে জানান তিনি।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের পুলিশ বাহিনীর বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে।

বর্তমান পোশাকটি সবার কাছে গ্রহণযোগ্য নয় এবং যথাযথ মানানসইও নয় বলে মত রয়েছে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন পোশাকে আগের মতোই ওপরের অংশ (শার্ট) বহাল রাখা হবে-যা মেট্রোপলিটন ও সারাদেশে ব্যবহৃত হবে। তবে প্যান্টের রং খাকি করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাক বাস্তবায়নে কিছু সময় লাগবে, কারণ এর সঙ্গে কাপড় উৎপাদনসহ প্রস্তুতির বিষয় জড়িত রয়েছে।

বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে ঘোষণা করা হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

পুলিশের পোশাকে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬