/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পান্থপথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আইএনবি ডেস্ক: রাজধানীর পান্থপথে রবিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তার-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছলে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

পান্থপথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় : ০৩:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩